× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিন্ময় দাসের জামিন শুনানি এক মাস পেছাল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১২:২৯ পিএম

চিন্ময় দাসের জামিন শুনানি এক মাস পেছাল

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবি উপস্থিত ছিলেন না। আদালতেও হাজির করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। এতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে আগামী ২ জানুয়ারি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম আদালত এ আদেশ দেন। 

আদালতের নাজির নেছার আহমদ বলেন, ‘আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ জামিন পেছানোর আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি পিছিয়েছেন। ২ জানুয়ারি পরবর্তী শুনানি।’

রাষ্ট্রপক্ষের হয়ে জামিন শুনানিতে অংশ নেন- মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন।

এ বিষয়ে জানতে চাইলে সনাতন জাগরণী মঞ্চের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের সকল আইনজীবীকে মামলার আসামি করা হয়েছে। আগের শুনানিতে অংশ নেওয়া এক আইনজীবীর চেম্বার ভাংচুর করে তাকে পিটিয়ে আহত করা হয়েছে। শুনানি অনেক পরের কথা অধ্যক্ষ মহোদয় কারাগারে কেমন আছেন সেই খোঁজ খবর নেওয়ার পরিস্থিতিও নেই। কারাগারে দেখা করতে যাওয়া ভক্তদেরও গ্রেপ্তার করা হচ্ছে।’

চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রবেশ মুখে ব্যক্তিগত গাড়ি ব্যতীত সকল যান প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ব্যক্তিগত গাড়িও তল্লাশি করে এরপর আদালত এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। আদালতে প্রবেশ মুখেই পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা