× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নর্থ সাউথের ট্রাস্টি কাশেমের জামিন বহাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ১১:০৫ এএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২২ ১১:০৯ এএম

হাইকোর্ট। ফাইল ছবি

হাইকোর্ট। ফাইল ছবি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেমকে অর্থ আত্মসাতের মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

সোমবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেয়।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৩ নভেম্বর ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেমের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে চেম্বার জজ আদালত। একইসঙ্গে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। ট্রাস্টি বোর্ডের অপর সদস্য রেহেনা রহমানের জামিন বহাল রাখেন চেম্বার জজ এম ইনায়েতুর রহিম।

এর আগে মামলায় এম এ কাশেমসহ ট্রাস্টি বোর্ডের আরেক সদস্য রেহেনা রহমানের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।

গত ৪ আগস্ট তাদের দুইজনকে জামিন দেয় হাইকোর্ট। শর্তে বলা হয়, তারা আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারবেন না। চলতি বছরের ২ আগস্ট পৃথক আবেদনে তাদের কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে, তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গত ৫ মে মামলা করেন দুদক।

গত ২২ মে তাদের আগাম জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। তাদের বিচারিক আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তারা কারাবন্দি ছিলেন। তারা হলেন এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা