× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের মৃত্যু, রবিবার সুপ্রিম কোর্ট বন্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১৫:১১ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ১৫:১৫ পিএম

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম। ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম। ছবি: সংগৃহীত

ঐতিহ্য অনুযায়ী প্রয়াত সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল রবিবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কাজ চলমান থাকবে। শনিবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, ১৬ নভেম্বর রাত ৪টা ৪৩ মিনিটে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম (৮১) মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

তার মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার নামাজে জানাজা বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত হবে।

বিচারপতি ফজলুল করিম ১৯৪৩ সালে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম আহমেদ কবীর। তিনি আব্দুল করিম সাহিত্য বিশারদের বংশধর।

ফজলুল করিম ১৯৫৮ সালে পটিয়ার কাজেম আলী হাইস্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাস করেন। এরপর তিনি ১৯৬২ সালে  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৬৯ লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল’ হন।

১৯৬৫ সালে তিনি আইনজীবী হিসেবে চট্টগ্রাম বারে তালিকাভুক্ত হন। এরপর ১৯৭০ সালে হাইকোর্টে এবং ১৯৭৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

বিচারপতি করিম ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন।

১৯৯২ সালের ১ নভেম্বর তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর পর স্থায়ী হন তিনি। ২০০১ সালের ১৫ মে তিনি আপিল বিভাগে যোগ দেন।  

পরবর্তীতে ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হন। একই সালের ২৯ সেপ্টেম্বর তিনি অবসরে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা