× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১৬:৪৯ পিএম

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

বিএনপিকর্মী মকবুল হত্যার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহরা মাহবুব এ আদেশ দেন।

আদেশের আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলাসূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর করার পাশাপাশি আন্দোলনে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় মোকতাদির এজাহারনামীয় ৩৫ নম্বর আসামি।

উবায়দুল মোকতাদির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। সর্বশেষ তিনি শেখ হাসিনার মন্ত্রিপরিষদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৮৩ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন উবায়দুল মোকতাদির। ১৯৮৬ সালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার একান্ত সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের উপনির্বাচনে প্রথমবারের মতো এমপি হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর নির্বাচনেও এমপি নির্বাচিত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা