× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘৩৬ জুলাই’ পর্যন্ত নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপনের নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ০০:৪৫ এএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ১১:০২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩৬ জুলাই (৫ আগস্ট) পর্যন্ত নিহতদের স্মরণে আটটি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ‍সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

জনস্বার্থে জুলাই ৩৬ অভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা, চিকিৎসা ও স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য রিট করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রিটে বিবাদীরা হচ্ছেন স্বাস্থ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব-১, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ১১ জন।

ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, শুনানি শেষে আদালত রুল জারি করেন। একই সঙ্গে জুলাই-৩৬ ও শহীদদের তালিকা প্রস্তুতের নির্দেশ জারি করেন এবং আহতদের দেশে ও বিদেশে চিকিৎসাব্যবস্থা গ্রহণ করে প্রতি চার মাস অন্তর আদালতকে অবহিত করার নির্দেশ দেন।

এ ছাড়া রাজধানীর সাত স্থান (যাত্রাবাড়ী-শনিরআখড়া, উত্তরা, মিরপুর-১০ গোলচত্বর, ইসিবি চত্বর, বাড্ডা-রামপুরা, চানখাঁরপুল, মোহাম্মদপুর) এবং রংপুরে আবু সাঈদ শহীদ হওয়ার স্থানে স্মৃতিস্তম্ভসহ লাইব্রেরি নির্মাণের নির্দেশ জারি করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা