× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন আদালতে ৪৫৪ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৪:৩৩ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৪:৫৬ পিএম

চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন আদালতে ৪৫৪ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন আদালতে ৪৫৪ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বিশেষ প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর পদে এসব নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

৪৫৪ জনের মধ্যে ৩৫১ জনকে চট্টগ্রামে এবং ১০৩ জনকে সিলেটের আদালতগুলোয় নিয়োগ দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের তথ্য অফিসার ড. রেজাউল করিম জানান, বুধবার (১৬ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অফিস থেকে এ সম্পর্কিত দুটি নিয়োগ আদেশে জারি করা হয়।

উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পৃথক নিয়োগ আদেশে বলা হয়, বর্ণিত দুটি জেলার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত এবং এদের অধীন আদালতগুলো, বিভাগীয় বিশেষ জজ আদালত এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালে পূর্বে (আগের সরকারের) নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করে তাদের স্ব স্ব পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা