প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৯:৩৭ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৯:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ অক্টোবর) বিএনপির আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। পরে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।