× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ বিচারপতির ছুটির বিষয়ে যা জানালেন রেজিস্ট্রার জেনারেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৭:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উচ্চ আদালতের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হচ্ছে। তারা কোনো বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

বুধবার (১৬ অক্টোবর) বিচারপতিদের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ২০ অক্টোবর বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনের শুনানি হবে। এ ছাড়া ১২ জন বিচারপতিকে ছুটি দেওয়া হয়েছে। তারা বিচারকাজ পরিচালনা করতে পারবেন না।

জানা গেছে, নানা অনিয়মের অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ বিচারপতিকে আজ সকালে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি। তাদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এ ছাড়া তারা ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর’ হিসেবেও কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে সকালে চায়ের আমন্ত্রণে যান ১০ বিচারপতি।

তারা হলেন- বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি খুরশীদ আলম সরকার, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শাহেদ নুরউদ্দিন, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান, বিচারপতি আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাছুদ হোসেন দোলন, বিচারপতি আতাউর রহমান খান।

এরই মধ্যে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে ওই বিচারপতিদের দুপুর ২টার মধ্যে অপসারণের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়া সকাল থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগ দাবি করে আসছে বিভিন্ন সংগঠন। সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতিদের পদত্যাগের দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা