× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আব্দুর রাজ্জাক ও ফারুক খান ২ দিনের রিমান্ডে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৫:৪৩ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৯:১৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানের ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আলাদা দুই মামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) তাদের রিমান্ডে পাঠানো হয়। 

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আব্দুর রাজ্জাককে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করা হয় ফারুক খানকে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে আব্দুর রাজ্জাককে আদালতে তোলেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান। এ সময় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামি পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যার আদালত আসামিকে রিমান্ডে পাঠান।

একইদিন নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে লে. কর্নেল (অব.) ফারুক খানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান। রিমান্ডের পক্ষে রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। আসামি পক্ষে শ্রী প্রাণনাথসহ প্রমুখ আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যহ দুই দিনের রিমান্ড আদেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা