× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যা, ৫ আসামি ৪ দিনের রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১৬:৩৬ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১৭:৪১ পিএম

তানজিল জাহান তামিম হত্যা মামলায় গ্রেপ্তার ৫ আসামি। প্রবা ফটো

তানজিল জাহান তামিম হত্যা মামলায় গ্রেপ্তার ৫ আসামি। প্রবা ফটো

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় পাঁচ আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।

এর আগে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার দুপুরের দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রুহুল কবির খান জানান, হাতিরঝিল থানায় হত্যা মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, ‘জমির মালিক ও প্লেজেন প্রোপার্টি লিমিটেডের মধ্যে ভবন নির্মাণের চুক্তি ও ফ্ল্যাট হস্তান্তরের রেজিস্ট্রেশন হওয়ার পরেও ডেভেলপার তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে। এই ভবনের একটি ফ্ল্যাট কেনেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মামুন। এই নিয়ে বিরোধের সূত্রপাত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা