× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমিজ হত্যা

রিমান্ড শেষে কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৬:৫৮ পিএম

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠানো হয়। ছবি : সংগৃহীত

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠানো হয়। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রুপ হত্যা মামলায় নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার সকালে সাধন চন্দ্র মজুমদারকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. সোহেল রানা। সাধন চন্দ্র মজুমদারের পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।

এর আগে গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন ৪ অক্টোবর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৪ আগস্ট বিকালে রাজধানীর কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন রমিজ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধন চন্দ্র মজুমদারসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা