× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিমান্ড শেষে কারাগারে সালাম মুর্শেদী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ২১:৫২ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ২২:৩৯ পিএম

গ্রেপ্তারের পর সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। ফাইল ফটো

গ্রেপ্তারের পর সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। ফাইল ফটো

পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দীন হোসাইনের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। পরে আসামির আইনজীবী এহেসানুল হক সমাজী জামিন, চিকিৎসা এবং ডিভিশন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন আদালত।

এর আগে গত ১ অক্টোবর রাজধানী থেকে আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন ২ অক্টোবর তাকে দুই দিনের রিমান্ডে পাঠান আদালত।

মামলার বিবরণে বলা হয়, গত ৫ আগস্ট পোশাক শ্রমিক রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানাধীন রিংরোড এলাকায় মিছিল বের করে। এ সময় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ এবং মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। রুবেল বুকে ও পেটে গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম মামলা করেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাশাপাশি ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমনকেও মামলায় আসামি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা