× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগর-রুনি হত্যা মামলা, রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন ৯ আইনজীবী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১৫:২০ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১৫:৩৬ পিএম

মেহেরুন রুনি ও সাগর সরোয়ার। পুরোনো ছবি

মেহেরুন রুনি ও সাগর সরোয়ার। পুরোনো ছবি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করার অনুমতি পেলেন ৯ আইনজীবী। এ অনুমতির পর বাদীর ব্যক্তিগত খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরসহ ৯ আইনজীবীর এ মামলা পরিচালনায় আর কোনো বাধা থাকল না।

মঙ্গলবার (১ অক্টোবর) মামলার বাদী মেহেরুন রুনির ভাই নওশের আলী রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) একই আদালতে আইনজীবী নিয়োগের আবেদন করেন মামলার বাদী। আবেদনে বলা হয়, মামলার ভিকটিম সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে অজ্ঞাতপরিচয়ের আসামিরা ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করে। দীর্ঘ ১২ বছর অতিবাহিত হওয়ার পরও মামলায় কোনো প্রকার অগ্রগতি নেই। ফলে মামলাটি দ্রুত নিষ্পত্তির ও ন্যায়বিচারের স্বার্থে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদীপক্ষ নিজ খরচে আইনজীবী নিয়োগ করার অনুমতি প্রার্থনা করে।

শিশির মনির ছাড়াও অন্য আইনজীবীরা হলেন মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মোস্তফা জামাল, আবু রাসেল, মহিউদ্দিন, আবদুল্লাহ আল ফারুক, ইকবাল হোসেন ও মোত্তাকিন হোসাইন। আলোচিত এ মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা