× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিমান্ড শেষে কারাগারে শ্যামল দত্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৭ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৮ পিএম

শ্যামল দত্ত। ছবি : সংগৃহীত

শ্যামল দত্ত। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফজলু হত্যার ঘটনায় করা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে শ্যামল দত্তকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুল বিশ্বাস তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয়রা শ্যামল দত্তকে আটক করেন। এরপর তাকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। পরদিন ১৭ সেপ্টেম্বর আদালত তার সাত দিনের রিমান্ড দেন।

গত ১১ সেপ্টেম্বর নিহত ফজলুর ভাই সবুজ শেখ হাসিনাসহ ১৬৫ জনের নাম উল্লেখ করে ভাসানটেক থানায় হত্যা মামলা করেন।

মামলার এজহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর ভাসানটেক এলাকায় বিজয় মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ফজলু মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা