× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৫ এএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০ এএম

নুরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

নুরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীর রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ রিমান্ড দেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার ইমরান হোসেন হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ড দিয়েছিলেন।

গত সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।

মো. নুরুল ইসলাম সুজন রেলের সাবেক মন্ত্রী। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন।

নুরুল ইসলাম সুজনের জন্ম ১৯৫৬ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘিতে। তিনি আইনের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ডাকসুর বিজ্ঞান মিলনায়তন বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা