× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৭ এএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৭ এএম

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিক এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাবেক পরিকল্পনামন্ত্রীর রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। বিচারক তাকে পিডব্লিউমূলে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

তিনি আরও বলেন, ‘শুনানিতে আদালত বলেন, “যেহেতু এটি দ্রুত বিচার আইনে মামলা তাই এ মামলার শুনানি সংশ্লিষ্ট আদালতে হবে”।’

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাসভবন থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। সাবেক এ মন্ত্রীকে ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখসহ ২০০ জনের নামে মামলা করেন। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট প্রধান এবং এম এ মান্নানকে ২ নম্বর আসামি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা