× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সাত দিনের রিমান্ডে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৫ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৩ পিএম

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সাত দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে স্কুলছাত্র মো. সাকিব হাসান নিহতের ঘটনায় করা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান তার জামিন আবেদন  বাতিল করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে সোমবার কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসানেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়।

২ সেপ্টেম্বর ঢাকা মহানগরী দক্ষিণের ৬৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আবু বকর যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন। আবুল হাসান এ মামলার ৯৩ নম্বর আসামি।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর কাজলায় ১৮ জুলাই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী এবং পুলিশের ওয়ারী ও যাত্রাবাড়ী থানার সদস্যরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় তাদের হাতে দেশি অস্ত্র, লাঠিসোঁটা, রড ও পিস্তল ছিল। ওই দিন বিকাল ৫টায় তারা শান্তিপূর্ণ সমাবেশের ওপর এলোপাতাড়ি গুলি ও মারধর করতে থাকে। একপর্যায়ে মো. সাকিব হাসান মারা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা