× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সকালে রিমান্ড সাবেক রেলমন্ত্রীর, বিকালে স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৬ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫০ পিএম

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে আদালতে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে আদালতে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে দেওয়া তিন দিনের রিমান্ড স্থগিত করেছেন আদালত।

এ মামলায় হাইকোর্টে তার জামিন আবেদন থাকায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ আদেশ দেন। 

এদিন তাকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। নতুন মামলায় রিমান্ড শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট গুলিতে ইমরান নিহত হন। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের মা কোহিনুর আক্তার।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ছাত্র ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা