× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:০৯ এএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দুই হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ।

আদালতে কর্মরত একজন উপপরিদর্শক (এসআই) জানান, আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রিমান্ডের বিষয়ে পরে শুনানি হবে।

একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে ময়মনসিংহ সীমান্ত এলাকা এবং শাহরিয়ার কবিরকে গতকাল রাতে বনানীতে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গতকাল নগরীর শ্যামলী থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা