× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিমান্ড শেষ না করেই অসুস্থ শাজাহান খানকে পাঠানো হলো কারাগারে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী শাজাহান খানের রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

রবিবার (৮ সেপ্টেম্বর) সাত দিনের রিমান্ডে থাকা অবস্থায় শাজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৫ সেপ্টেম্বর মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। হয়। এ মামলায় শাজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০/৩০০ জনকে আসামি করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা