× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগারে টিপু মুনশি, গোলাপ ফের রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৩ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৩ পিএম

কারাগারে টিপু মুনশি, গোলাপ ফের রিমান্ডে

রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এর আগে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২৮ আগস্ট টিপু মুনশিকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তারের তথ্য জানায় র‍্যাব।

এদিকে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে ফের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

এর আগে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গোলাপকে আদালতে হাজির করে পুলিশ। পরে একই মামলায় আরও সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।

অন্যদিকে আবদুস সোবহানের আইনজীবী রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আবদুস সোবহানকে আবারও তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা দলটির প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রুবেল হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা