× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ দিনের রিমান্ডে টিপু মুনশি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৭:৫৩ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৮:০১ পিএম

টিপু মুনশি। ছবি : সংগৃহীত

টিপু মুনশি। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন সিকদার নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) তাকে আদালতে হাজির করে ৮ দিনের রিমান্ডে নিতে চান মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার ৪ দিনের রিমান্ড দেন।

এর আাগে বুধবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণি রাস্তার ওপর আসামিরা এলোপাতাড়িভাবে গুলি করে মো. সুমন সিকদারকে (৩১) হত্যা করে। এ ঘটনায় তার মা মাসুমা একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা