প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৬:৫২ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৮:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে মেননকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে হাজতখানায় রাখা হয়। তার উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ রিমান্ড আদেশ দেন। এ সময় আদালতে বাড়তি নিরাপত্তা দিতে দেখা যায়।
রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন বিএনপিপন্থি আইনজীবী ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, আন্দোলনের সময় গণভবনে ১৪ দলের নেতা হিসেবে রাশেদ খান মেনন, ইনুরা ছিলেন। তারা সেখানে যেকোনোভাবে এই আন্দোলন ঠেকানোর কথাও বলেছেন। তারা স্বৈরাচারী হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে আন্দোলন প্রতিহত করতে বক্তব্য দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছেন।