× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীর কুকুর হত্যাকারী জসিমকে আদালতে হাজির করার নির্দেশ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৬:৪৬ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৭:৪১ পিএম

ফেনী জেলা জজ আদালত। সংগৃহীত ফটো

ফেনী জেলা জজ আদালত। সংগৃহীত ফটো

প্রকাশ্যে নয়টি শাবকসহ দুই মা কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফেনী শহরের শান্তি কোম্পানি সড়কের জসিম উদ্দিনকে তলব করেছেন আদালত। তাকে আগামী ২৯ জুলাই আদালতে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমান।

মঙ্গলবার (৯ জুলাই) দেওয়া আদেশের বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সফিকুল ইসলাম পিয়াস।

৪ ফেব্রুয়ারি ফেনী শহরের শান্তি কোম্পানি সড়কে নয়টি শাবকসহ দুই মা কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় ১ এপ্রিল ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এনিমেল এইড ফেনীর পরিচালক এনাম হোসেন। তিনজনকে আসামি করে মামলাটি তদন্ত করার জন্য ফেনী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকনকে নির্দেশ দেন বিচারক।

গতকাল আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা শহীদুল ইসলাম। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে– নয়টি শাবকসহ দুই মা কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় ফেনী শহরের শান্তি কোম্পানি সড়ক এলাকার শান্তি কোম্পানি বাড়ির কালামিয়ার ছেলে জসিম উদ্দিনের প্রাথমিকভাবে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।

এ ব্যাপারে মামলার বাদী এনাম হোসেন বলেন, জসিম উদ্দিন ও তার দুই সহযোগী কোনো কারণ ছাড়া দুই মা কুকুর ও নয়টি শাবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেন। অনুমতি ছাড়া প্রকাশ্যে ১১টি কুকুর হত্যা করে তারা প্রাণিকল্যাণ আইন লঙ্ঘন করেছেন। তাদের শাস্তি না হলে অন্যরা প্রাণী নিধনে উৎসাহিত হবে।

বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম পিয়াস বলেন, প্রাণী হত্যার ঘটনায় ফেনীতে এটিই প্রথম কোনো মামলা। তদন্ত কমিটি প্রধান অভিযুক্ত জসিম উদ্দিনের প্রাথমিকভাবে জড়িত থাকার সত্যতা পেয়েছে। তার দুই সহযোগীকে শনাক্ত করা সম্ভব হয়নি। আদালত প্রাণী কল্যাণ আইন ২০১৯ এর ১৬ (ক) ধারায় তার অপরাধ আমলে নিয়ে আগামী ২৯ জুলাই আসামিকে আদালতে হাজির করার নির্দেশ (সমন জারি) দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা