× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কে রাখা নির্মাণসামগ্রী বেচে দিল ডিএনসিসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৮:৩৮ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৯:০০ পিএম

নিলামে তোলা রড। ছবি : প্রবা

নিলামে তোলা রড। ছবি : প্রবা

সড়ক ও ফুটপাত দখল করে রাখা নির্মাণসামগ্রী উন্মুক্ত নিলামে বিক্রি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। তিন জায়গা থেকে এসব মাল ১৩ লাখ ৩৭ হাজার ৬২৫ টাকায় বিক্রি করা হয়। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের চন্দ্রিমা মডেল টাউন আবাসিক এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসি অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ছিলেন এই আদালতের বিচারক। 

ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ জানান, অভিযানে নির্মাণসামগ্রী নিলামে বিক্রির পাশাপাশি আবাসিক এলাকাটির কয়েকটি অবৈধ গেটও অপসারণ করা হয়। একই সঙ্গে আবাসন কোম্পানিকে বাকি অবৈধ গেটগুলো সাত দিনের মধ্যে অপসারণ এবং সকল রাস্তা ও ফুটপাত মুক্ত করার নির্দেশ দেওয়া হয়। 

নির্মাণসামগ্রীর মধ্যে রয়েছে রড, ইট, বালু ও অন্যান্য সামগ্রী। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এগুলো জব্দ করে জনসম্মুখে উন্মুক্ত স্থানে নিলামে বিক্রি করা হয়। এতে ভ্যাট ও আয়করসহ সরকারের ১৩ লাখ ৩৭ হাজার ৬২৫ টাকা আয় হয়েছে বলে জানান মোতাকাব্বীর আহমেদ।

একই দিন উত্তরা ৭, ৯ ও ১০ নম্বর সেক্টর এবং খিলক্ষেত এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাজউক মার্কেটের দক্ষিণ ও পূর্ব পাশে অবৈধ ফলের দোকান ও জুসবার উচ্ছেদ করা হয়। এ ছাড়া বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লটে মশকবিরোধী অভিযান ও সমন্বিতভাবে এডিশ মশাবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসি অঞ্চল-৯-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেতের নেতৃত্বে  ৪০ নম্বর ওয়ার্ডের ১০০ ফিট এলাকায় অভিযান চালিয়ে ৪০টি অবৈধ দোকান, অবৈধ সাইনবোর্ড ও রাস্তার ওপর থেকে স্থাপনা উচ্ছেদ করা হয়। চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা