× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি আনার হত্যা

ফয়সাল ও মোস্তাফিজুর ৬ দিনের রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৭:০৬ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৪ ১৭:২৯ পিএম

ফয়সাল ও মোস্তাফিজুর ৬ দিনের রিমান্ডে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ফয়সাল আলী সাহাজি ওরফে সাজি ও মোস্তাফিজুর রহমান ফকিরকে ছয় দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ আদেশ দেন।

গত বুধবার খাগড়াছড়ি ও চট্টগ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেপ্তার করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে ডিবির একাধিক টিম।

ডিবি বলছে, এই দুই আসামি সংসদ সদস্য আনারকে হত্যায় সরাসরি অংশ নেন। খুনের ১১ দিন আগে তারা বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় গিয়ে সেখানকার নিউমার্কেট এলাকার হোটেল প্লাজায় ওঠেন। খুনের ছয় দিন পর তারা ঢাকায় ফিরে আত্মগোপনে চলে যান।

ধর্মীয় পরিচয় গোপন করে খাগড়াছড়িতে পাহাড়ের একটি কালীমন্দিরে ২৩ দিন আত্মগোপন করেন। মন্দিরের লোকজনের কাছে মোস্তাফিজ নিজের পরিচয় দেন শিমুল রায়। আর ফয়সাল নিজেকে পরিচয় দেন পলাশ রায় নামে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা