× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামিয়া রহমানের পদাবনতির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২২ ১৫:৪৬ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২২ ১৬:৩৩ পিএম

সামিয়া রহমান

সামিয়া রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে এক ধাপ নামিয়ে দুই বছর পর্যন্ত সহকারী অধ্যাপক রাখার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন।

গবেষণা নিবন্ধে ‘চৌর্যবৃত্তির’ অভিযোগে শাস্তি হিসেবে গত বছরের ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ওই সিদ্ধান্ত নেয়। গত বছরের ৩১ আগস্ট এর বিরুদ্ধে সামিয়া রহমান রিট করেন। 

একই সঙ্গে ‘চৌর্যবৃত্তির’ অভিযোগ ওঠা ওই গবেষণা নিবন্ধের পর্যালোচনা, চৌর্যবৃত্তির অভিযোগ অনুসন্ধানকারী কমিটির প্রতিবেদন ও চৌর্যবৃত্তির শাস্তি নির্ধারণে গঠিত ট্রাইব্যুনালের সুপারিশ প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে ঢাবির রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়।

রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ রুল ঘোষণা করে রায় দেওয়া হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজিম। তিনি বলেন, ‘গত বছরের ২৮ জানুয়ারি থেকে (বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নেওয়া ওই সিদ্ধান্তের দিন) সামিয়া রহমানকে আর্থিক সুবিধাসহ চাকরির সব ধরনের সুযোগ-সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী নাঈম আহমেদ। তিনি বলেন, ‘হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

/এইচকে/সাদিক/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা