× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামপুরায় বাসে আগুন, ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১৮:০৩ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১৮:১২ পিএম

রামপুরায় বাসে আগুন, ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

ঢাকার রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়ার দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করে।অভিযোগপত্রের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে।

প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে রামপুরা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেলিম।

অভিযোগপত্রে আসামিরা হলেন মো. শহীদ বেপারী, মো. স্বপন রেজা, মো. নাঈম হাসান মীর, আলাউদ্দিন প্রকাশ সিফাত, মো. হৃদয় হাসান পারভেজ, মো. মনির হোসেন, ওবায়দুল ইসলাম ও সোহরাব হোসেন। এদের মধ্যে পলাতক সোহরাবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

২০২১ সালের ২৯ নভেম্বর রাত ১১টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছে গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম নিহত হয়। ঘটনায় রাতে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। সময় একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনায় রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ হোসেন বাদী হয়ে মামলা করেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা