× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেক প্রতারণা মামলা

ইভ্যালির চেয়ারম্যান রাসেল ও শামীমার এক বছরের কারাদণ্ড

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ জুন ২০২৪ ২১:৩২ পিএম

আপডেট : ০২ জুন ২০২৪ ২১:৫৬ পিএম

ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিন। ছবি : সংগৃহীত

ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিন। ছবি : সংগৃহীত

গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত।

রবিবার (২ জুন) অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে চট্টগ্রাম যুগ্ম মহানগর জজ আদালতের বিচারক মো. মহিউদ্দীন এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সপ্তম যুগ্ম মহানগর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এমএস হোসেন সাহেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইভ্যালির বিরুদ্ধে চট্টগ্রামে চেক প্রতারণা মামলার এটিই প্রথম রায়। সাক্ষ্য-প্রমাণে প্রমাণিত হওয়ায় আদালত সন্তুষ্ট হয়ে ইভ্যালির রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে এই রায় দিয়েছেন। রায়ে তাদের দুজনের বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহরিয়ার তানিম বলেন, ‘জসিম উদ্দিন নামে এক ব্যক্তি ইভ্যালি অনলাইন থেকে একটি মোটরসাইকেল অর্ডার করেন। মোটরসাইকেলটি ডেলিভারি দিতে না পারায় রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের স্বাক্ষর করা একটি চেক দেওয়া হয়। পরে চেকটি ডিসঅনার হয়ে ফেরত আসে। জসিম উদ্দিন আইনের আশ্রয় নিলে ইভ্যালি কর্তৃপক্ষ কোনো জবাব দেয়নি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের এক বছর করে কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা