প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মে ২০২৪ ১৮:১৭ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪ ১৯:২৩ পিএম
রকমারি ডটকম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত
রকমারি ডটকম ‘টেলিসেলস টিম মেম্বার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : টেলিসেলস টিম মেম্বার
পদসংখ্যা : ০৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফোনে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে। সফটওয়্যার কোম্পানি, কোচিং সেন্টার, ই-কমার্স, এডুকেশনাল টেকনোলজি (এডটেক), স্টার্টআপসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
প্রার্থীর বয়সসীমা : ২০ থেকে ২৮ বছর
প্রার্থীর ধরন : নারী
চাকরির ধরন : পার্ট টাইম
চাকরির স্থান : মতিঝিল,ঢাকা
বেতন : ৮,০০০ থেকে ১০,০০০ টাকা
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন।
আবেদনপত্র জমাদানের সময়সীমা : ১০ জুন ২০২৪।