× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ম্যানেজিং ডিরেক্টর’ পদে নিয়োগ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যোগাযোগে দক্ষতা থাকতে হবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১২:০১ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১৩:০৬ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম : ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বা আইন বিষয়ে স্নাতক ডিগ্রিসহ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ প্রফেশনাল ডিগ্রিসহ অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পুঁজিবাজার বা সংশ্লিষ্ট ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ফিনটেক, তথ্যপ্রযুক্তি ও গভর্ন্যান্স বিষয়ে জানাশোনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পুঁজিবাজার বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে কৌশলগত নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে।

প্রার্থীর বয়সসীমা : নির্ধারিত নয়

চাকরির ধরন : তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

চাকরির স্থান : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে


আবেদন করবেন যেভাবে

আগ্রহীদের ডিএসইর ওয়েবসাইটের এ লিঙ্কে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিঙ্ক থেকে জানা যাবে।।

আবেদনপত্র জমাদানের সময়সীমা : ২০ জুন, ২০২৪

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা