× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি পাসে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, পদসংখ্যা ১৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৪ ১২:৩৫ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ১২:৫৯ পিএম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত একাধিক স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নবর্ণিত পদসমূহের জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।


১. পদের নাম : মেডিকেল অফিসার (প্যাথলজি/ল্যাব)

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি পাসসহ এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে। প্যাথলজিতে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

প্রার্থীর বয়সসীমা : ২৫ জুন ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর

চাকরির ধরন : স্থায়ী

চাকরির স্থান : চট্টগ্রাম

বেতন : ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)


২. পদের নাম : সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা : ২৫ জুন ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর

চাকরির ধরন : স্থায়ী

চাকরির স্থান : চট্টগ্রাম

বেতন : ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯) 


৩. পদের নাম : সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা : ০২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা এইচএসসি পাসসহ নার্সিং কাউন্সিল থেকে সাধারণ নার্সিং ও ধাত্রী বিদ্যায় ডিপ্লোমা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা : ২৫ জুন ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিভাগীয় প্রার্থীর জন্য বয়স শিথিলযোগ্য।

চাকরির ধরন : স্থায়ী

চাকরির স্থান : চট্টগ্রাম

বেতন : ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) 


৪. পদের নাম : ফার্মাসিস্ট

পদসংখ্যা : ০৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে এসএসসি পাস। তবে এইচএসসি পাস প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা : ২৫ জুন ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।

চাকরির ধরন : স্থায়ী

চাকরির স্থান : চট্টগ্রাম

বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)


৫. পদের নাম : ওয়ার্ক মিস্ত্রি

পদসংখ্যা : ০৮

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাসসহ সিভিল কনস্ট্রাকশন ট্রেডে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স সনদ থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা : ২৫ জুন ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।

চাকরির ধরন : স্থায়ী

চাকরির স্থান : চট্টগ্রাম

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন :

১, ২ ও ৩ নম্বর পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ৪ নম্বর পদের জন্য চট্টগ্রাম, নওগাঁ ও বরিশাল জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ৫ নম্বর পদের জন্য মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কক্সবাজার, কুমিল্লা, কুষ্টিয়া, নরসিংদী, নড়াইল, চট্টগ্রাম, চাঁদপুর, ময়মনসিংহ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে গিয়ে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা এই লিংকে পাওয়া যাবে। 

আবেদন ফি

অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর পে নাউ বাটনে ক্লিক করে অনলাইনে ফি জমা দিতে হবে। ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ৪ ও ৫ নম্বর ২০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা : ২৫ জুন ২০২৪, রাত ১২টা পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা