× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ক্রীড়া পরিষদে ৯ম-১৮তম গ্রেডে চাকরির সুযোগ

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২ ১৪:৩৪ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২২ ১৫:২৯ পিএম

জাতীয় ক্রীড়া পরিষদে ৯ম-১৮তম গ্রেডে চাকরির সুযোগ

জাতীয় ক্রীড়া পরিষদ জনবল নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম-১৮তম গ্রেডে লোকবল নেবে। আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

এই লিংকে গিয়ে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোড করুন। 

পদ : সহকারী পরিচালক (পঃ উঃ) রাজস্ব খাতে সৃজিত অস্থায়ী পদ

পদসংখ্যা : ০১টি

গ্রেড : ৯ম

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ০২ (দুই) বছরের অভিজ্ঞতাসহ সিভিল ইঞ্জিনিয়ারিং ও স্নাতক ডিগ্রি।

পদ : সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) রাজস্ব খাতে সৃজিত অস্থায়ী পদ

পদসংখ্যা : ০১টি

গ্রেড : ৯ম

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং ও সমমানের ডিগ্রি। 

পদ : সহকারী স্থপতি (রাজস্ব খাতে সৃজিত অস্থায়ী পদ)

পদসংখ্যা : ০১টি

 গ্রেড : ৯ম

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি।

পদ : উপসহকারী প্রকৌশলী (রাজস্ব খাতে সৃজিত অস্থায়ী পদ)

পদসংখ্যা : ০২টি

 গ্রেড : ৯ম

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক) বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড হতে ০৪ বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন-আর্কিটেকচারে ডিপ্লোমা।

খ) সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক পেশায় ০৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা এবং

গ) কম্পিউটার এইভেট ড্রাফটিং ও 3D নকশায় পারদর্শী।


পদ : সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার (স্থায়ী পদ)

পদসংখ্যা : ০১ 

 গ্রেড : ১০ম 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : অর্থনীতি/সমাজবিজ্ঞান/পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি। 

পদ : এস্টিমেটর (রাজস্ব খাতে সৃজিত অস্থায়ী পদ)

পদসংখ্যা : ০১

গ্রেড : ১০ম 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল/অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিংয়ে ০৩ (তিন) বৎসর মেয়াদী অন্যূন দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা। 

পদ : ড্রাফটসম্যান/নকশাকার (স্থায়ী পদ)

পদসংখ্যা : ০১

গ্রেড : ১৫তম

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।

পদ : সার্ভেয়ার (রাজস্ব খাতে সৃজিত অস্থায়ী পদ)

পদসংখ্যা : ০১

গ্রেড : ১৬তম

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : এইচএসসি পাসসহ সার্ভেয়ারশিপ সার্টিফিকেট পাশ। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

পদ : কার্যসহকারী (রাজস্ব খাতে সৃজিত অস্থায়ী পদ)

পদসংখ্যা : ০১

গ্রেড : ১৮তম

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।

আবেদনের শর্তাবলী :

চাকরির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে উক্ত আবেদন ফরম পাওয়া যাবে। আবেদনকারীকে সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০ ঠিকানাযুক্ত খামে (খামে পদের নাম ও জেলা উল্লেখসহ) ০৮.১২.২০২২ খ্রি. তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে অফিস চলাকালীন নির্ধারিত সময়ে পৌঁছাতে হবে।  আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ যেকোনো তফসিলি ব্যাংক হতে ইস্যুকৃত ১ম গ্রেডের জন্য ৬০০/- (ছয়শত) টাকা, ১০ম গ্রেডের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা, ১৫তম ও ১৬তম গ্রেডের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং ১৮তম গ্রেডের জন্য ১০০/- (একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জাতীয় ক্রীড়া পরিষদ-এর অনুকূলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে ৩ কপি (৫x৫ সেমি) সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে কোনো সনদ/সনদের ছায়াকপি সংযুক্ত করার প্রয়োজন নেই, তবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদ/সনদের মূল কপি উপস্থাপন করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

সরকারি ও আধা-সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

০৮.১২.২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বৎসর এবং মুক্তিযোদ্ধা/শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদনের বয়সসীমা হবে ১৮ হতে ৩২ বৎসর। উল্লেখ্য মুক্তিযোদ্ধা/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপযুক্ত সনদপত্র নির্ধারিত সময়ে কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯; তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২২ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৫.০৩.২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ : ০৮.১২.২০২২ 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা