প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১৯:১১ পিএম
এসকেএফ ফার্মাসিউটিক্যালস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর অ্যানিম্যাল হেলথ ডিভিশন ‘টেকনিকাল সার্ভিসেস অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: টেকনিকাল সার্ভিসেস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হাঁস-মুরগি, গবাদি পশু, জলজ প্রাণীর রোগ ও স্বাস্থ্য বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
চাকরির স্থান: বাংলাদেশের যে কোন জায়গায়
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুযোগ-সুবিধা: ত্রৈমাসিক প্রণোদনা, উৎসব বোনাস, লাভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, বিদেশ সফর, গ্রুপ ইন্স্যুরেন্স, টি/এ, ডি/এ, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণসহ আরো অন্যান্য সুবিধা পাবেন।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে বিডিজবসের এই লিংকে ক্লিক করুন।
আবেদনপত্র জমাদানের সময়সীমা: ২১ মে ২০২৪।