× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরে ৪০ লাখ ৬২ হাজার টাকা বেতনে আইসিডিডিআরবিতে চাকরি, কর্মস্থল ঢাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৪ ১৩:৩৫ পিএম

আপডেট : ১৬ মে ২০২৪ ১৫:২৬ পিএম

আইসিডিডিআরবিতে ‘চিফ অব পার্টি’ পদে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

আইসিডিডিআরবিতে ‘চিফ অব পার্টি’ পদে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ‘চিফ অব পার্টি’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম : চিফ অব পার্টি

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :  চিকিৎসা শিক্ষায় স্নাতকসহ স্বাস্থ্য-সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। টিবিসহ কোনো দাতা গোষ্ঠীর প্রকল্পে জ্যেষ্ঠ ব্যবস্থাপকের পর্যায়ে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ক্লিনিক্যাল প্রোগ্রামেটিক ম্যানেজমেন্ট অব টিবি, ডিআর-টিবি, ডেভেলপমেন্ট অব পলিসিস অ্যান্ড স্ট্র্যাটেজিস, প্রোগ্রাম ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, কো-অর্ডিনেশন অ্যান্ড নেটওয়ার্কিং, স্টাফ ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে অভিজ্ঞ হতে হবে। প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে।

প্রার্থীর বয়সসীমা : উল্লেখ নেই

চাকরির ধরন : ২ বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

চাকরির স্থান : ঢাকা

বেতন : ৪০ লাখ ৬২ হাজার ৯১০ টাকা (বাৎসরিক)

অন্যান্য সুযোগ-সুবিধা : বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), উৎসব বোনাস, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসা সুবিধা, গোষ্ঠী জীবন বীমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন, ডেকেয়ার সুবিধাসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।


যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনপত্র জমাদানের সময়সীমা : ০৪ জুন ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা