প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৮:১১ পিএম
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ৫৪ পদে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির স্থান: ঢাকা
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ ও ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে।
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির স্থান: ঢাকা
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩৮
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির স্থান: ঢাকা
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: দপ্তরি
পদসংখ্যা: ০৯
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস।
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির স্থান: ঢাকা
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
প্রার্থীর বয়সসীমা
১ এপ্রিল ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
১ থেকে ৩ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ।
৪ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা; ২ ও ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ মে ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত।