প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৩:৪৬ পিএম
ওজোপাডিকোতে এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স) পদে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
সরকারি বিদ্যুৎ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা ডাক যোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিজিএম-অ্যাকাউন্টস, ফিন্যান্স বা সমমান পদে অন্তত ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর (৩১/০৫/২০২৪ পর্যন্ত)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চাকরির স্থান: খুলনা
বেতন: ১ লাখ ৪৯ হাজার টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ভাতা, মেডিকেল সাপোর্ট, গোষ্ঠী বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট এবং জ্বালানি ও চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের কপি, কভার লেটারসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
কোম্পানি সেক্রেটারি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), বিদ্যুৎ ভবন, বয়রা মেইন রোড, খুলনা-৯০০০।
আবেদনপত্র জমাদানের সময়সীমা: ৩১ মে ২০২৪।