প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৪ ১৮:৩৬ পিএম
আপডেট : ১২ মে ২০২৪ ১৯:২৫ পিএম
র্যাংগস ইলেকট্রনিক্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড ‘সেলস অ্যাসিস্ট্যান্ট/সেলস অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সেলস অ্যাসিস্ট্যান্ট/সেলস অফিসার
পদসংখ্যা : ২৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শপ বা শোরুমে ন্যূনতম ১ থেকে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে, অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা : সর্বোচ্চ ২৪ থেকে ৩২ বছর
চাকরির ধরন : ফুলটাইম
চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়
বেতন : ১৮,০০০-২২,০০০ টাকা
অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার (আংশিক ভর্তুকি) ও দুই ঈদে বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের এ লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনপত্র জমাদানের সময়সীমা : ১৮ মে ২০২৪।