প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মে ২০২৪ ১৬:২০ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৭:২৯ পিএম
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১১ (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ৬ জন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ৫ জন)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল অথবা মেকিনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির স্থান: ঢাকা
বেতন: ৪০,০০০ টাকা (গ্রেড-১০)
২. পদের নাম: অডিটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির স্থান: ঢাকা
বেতন: ২৮,০০০ টাকা (গ্রেড-১২)
৩. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির স্থান: ঢাকা
বেতন: ২৮,০০০ টাকা (গ্রেড-১২)
৪. পদের নাম: স্টোর অ্যাসিস্টেন্ট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির স্থান: ঢাকা
বেতন: ২৬,০০০ টাকা (গ্রেড-১৩)
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ মে ২০২৪।