× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন অধিদপ্তরে বড় নিয়োগ, এখনই আবেদন করুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১৫:২৫ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৪০ পিএম

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।


পদের নাম : ফরেস্টার

পদসংখ্যা : ৭৮

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি।

উচ্চতা : ১৬৩ সেমি ও বুকের মাপ ৭৬ সেমি

প্রার্থীর বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

চাকরির ধরন : অস্থায়ী

চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়

বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)


যেসব জেলার প্রার্থীগণের আবেদনের প্রয়োজন নেই : ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, খুলনা, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করা যাবে

বন অধিদপ্তরের ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক, অর্থ, বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা-এর অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কোড নং-৬/৪৫৩১/০০০০/৮৮৩১ খাতে ট্রেজারি/সাবট্রেজারি বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমাকৃত ২০০ টাকার ট্রেজারি চালানের মূল কপি আবেদন ফরমের সঙ্গে অবশ্যই জমা দিতে হবে।

আবেদনপত্র জমাদানের সময়সীমা : ৩০ মে ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা