কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২২ ১৫:৪১ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২২ ১৬:৩৭ পিএম
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন (ডিসেম্বর ২০২৫ পর্যন্ত) একাধিক পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ : ৩০ নভেম্বর ২০২২
পদ : উপপ্রকল্প পরিচালক
পদসংখ্যা : ২
গ্রেড : ৬
সাকল্যে বেতন : ৫৬,৫২৫ টাকা
বয়স : সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা : দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি। সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট/সমমানের পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই সনাতন ধর্মের অনুসারী হতে হবে।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পঞ্চম পর্যায়ে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদ : সহকারী প্রকল্প পরিচালক
পদসংখ্যা : ৬৭
গ্রেড : ৯
সাকল্যে বেতন : ৩৫,৬০০ টাকা
৩৩,৪০০ টাকা
৩২,৩০০ টাকা
বয়স : সর্বোচ্চ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা : দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এইচএসসির পরে চার বছর মেয়াদি ডিগ্রি।
সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট/সমমানের পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পঞ্চম পর্যায়ে কাজ করা প্রার্থীদের
ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদ : সহকারী প্রকল্প পরিচালক (আইসিটি)
পদসংখ্যা : ১
গ্রেড : ৯
সাকুল্যে বেতন : ৩৫,৬০০ টাকা
বয়স : সর্বোচ্চ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত সরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/সিএসই/আইসিটি/আইটি বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি।
কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং সিএসই বিষয়ে মাস্টার ডিগ্রি সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আইসিটি/আইটি/প্রোগ্রামিং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অধিক অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পঞ্চম পর্যায়ে কাজ করা প্রার্থীদের
ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদ : মাস্টার ট্রেইনার কাম ফ্যাসিলিটেটর
পদসংখ্যা : ৮
গ্রেড : ১০
সাকল্যে বেতন : ২৭,১০০ টাকা
২৫,৫০০ টাকা
বয়স : সর্বোচ্চ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। Tot/b-Ed/C-in-Ed এবং মাস্টার ট্রেইনার হিসেবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। যেকোনো স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস প্রশিক্ষণ গ্রহণের সনদ থাকতে হবে। সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট/সমমানের পদে দুই বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পঞ্চম পর্যায়ে একই গ্রেডে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীকে অবশ্যই সনাতন ধর্মের অনুসারী হতে হবে।
শর্তাবলি : জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফরমে সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট লিংক থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র ৩০.১১. ২০২২-এর মধ্যে অফিস চলাকালীন প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্প, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১/আই পরিবাগ, শাহবাগ, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে। জিইপি রেজিস্ট্রি ডাকযোগে অবশ্যই পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে ১-৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৬০০ ও ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫০০ টাকা ১-৩৫০১-০০০১-২০৩১ নম্বর কোডে অথবা ০৭ ডিজিটের নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬-এ অটোমেটেড চালানে জমা করে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সকল প্রকার মূল সনদপত্র (অভিজ্ঞতার মূল সনদসহ) মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। আবেদনপত্রে বর্ণিত পরিমাপের দুই কপি ছবি ও আবেদনকারীর বর্তমান পত্র যোগাযোগের ঠিকানাসংবলিত ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ ৪.৫×৯.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
সনাতন ধর্মাবলম্বী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। www.prebd.com সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লিখিত পদের বয়সসীমা ২৫ মার্চ, ২০২০ থেকে গণনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীর বয়স ২৫ মার্চ, ২০২০-এ ১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৪০ ও ২-৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা ও পুত্র/কন্যার পুত্র/কন্যা এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং পুত্র/কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে প্রার্থীর পিতা-মাতা কিংবা দাদা-দাদি, নানা/নানি মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। নিয়োগসংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিবিধান, নীতিমালা অনুসরণ করা হবে। প্রার্থীদের দরখাস্তের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।