× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষুদ্র মাইক্রো ও কুটিরশিল্প ফাউন্ডেশনে ১২তম গ্রেডে চাকরি

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৩:৪৭ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৪:১৬ পিএম

ক্ষুদ্র মাইক্রো ও কুটিরশিল্প ফাউন্ডেশনে ১২তম গ্রেডে চাকরি

ক্ষুদ্র মাইক্রো ও কুটিরশিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ) শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। এর জেলা কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অনলাইনে আবেদন লিংক 

অনলাইনে আবেদন শুরু :  ১০ নভেম্বর, ২০২২ সকাল ১০টায়

পদের নাম : ঋণ তত্ত্বাবধায়ক

পদসংখ্যা : ২০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার।

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন : ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, বাগেরহাট, মেহেরপুর, পাবনা, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর ও নড়াইল। তবে এতিমখানা-নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী।

পদের নাম : হিসাবরক্ষক তথা কোষাধ্যক্ষ

পদসংখ্যা : ২০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার।

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন : ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, নাটোর ও রাজশাহী।

বয়সসীমা : ১০ নভেম্বর, ২০২২-এ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স যথাক্রমে ১৮ ও ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স যথাক্রমে ১৮ ও ৩২ বছর।

জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখার ২২ সেপ্টেম্বরের ৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারক মোতাবেক ২৫ মার্চ, ২০২০-এ যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল তারাও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ ও সময় : ১০ ডিসেম্বর, ২০২২ বিকাল ৫টা

বিজ্ঞপ্তি দেখুন ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা