কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৫:০০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১৬:১১ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক পদসংখ্যা ০৩টি (০১টি স্থায়ী, সহযোগী অধ্যাপক পদের বিপরীতে ১টি, ১টি শিক্ষা ছুটির বিপরীতে অস্থায়ী)
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ০৩টি অস্থায়ী পদ। ১টি অধ্যাপক পদের বিপরীতে, ২টি শিক্ষা ছুটির বিপরীতে অস্থায়ী পদ।
যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন।
আবেদনকারীকে carecr.just.edu.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্রের Scanned copy, আবেদন ফিসহ আগামী ০৪ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ৪.০০টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করা ও ফি প্রদানে নিয়মাবলি এই লিংকে পাওয়া যাবে।
প্রার্থীকে আবেদনের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্রের Scanned copy সংযুক্ত করতে হবে
(ক) শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার। মূল সাময়িক সনদপত্র নম্বরপত্র (খ) ৩০০*৩০০ পিলে ও অনূর্ধ্ব ২০০ কিলোবাইট সাইজের ছবি (গ) জাতীয় পরিচয়পত্র (ঘ) নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। অসম্পূর্ণ এবং নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ ৯০০ টাকা।
বি. দ্র. স্মারক নং-যবিপ্রবি/১০০২রাজ জনবল (নিয়োগ বিজ্ঞপ্তি)/পার্ট-৬২১-৩৬৯৩, তারিখ : ৩০/০৮/২০২২ খ্রি. মোতাবেক যারা ইতিপূর্বে ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।