× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অষ্টম শ্রেণি পাসে ৩৮ জনকে নিয়োগ দেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১২:৫৯ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১৩:১৭ পিএম

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি- সংগৃহীত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি- সংগৃহীত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে  জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম : ড্রাইভার (হালকা যান) 

পদসংখ্যা : ৩৮

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি  বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চাকরির ধরন : ৩৫টি স্থায়ী পদ ও ৩টি অস্থায়ী পদ  

চাকরির স্থান : ঢাকা

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


যেভাবে আবেদন করা যাবে

আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর ফোন অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনপত্র জমাদানের সময়সীমা : ৪ এপ্রিল ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা