× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৬:২২ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২২ ১৮:১১ পিএম

পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিকল্পনা বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪ জন, সর্টার পদে ১ জন, অফিস সহায়ক পদে ৮ জন নেবে প্রতিষ্ঠানটি। 

অনলাইনে এই লিংকে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে আবেদন শুরু।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দের গতি থাকতে হবে। বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে যথাক্রমে প্রতি মিনিটে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। 

সর্টার পদের ক্ষেত্রে  এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। গ্রেড-১৯। 

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেনঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা , ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট ও হবিগঞ্জ। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবেন।

অফিস সহায়ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বা সমমান পাস। এই পদের  গ্রেড : ২০তম। এ পদে যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেনঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট ও হবিগঞ্জ। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়স

আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ নভেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ বয়স সর্বোচ্চ ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধী কোটার জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১–এ কল অথবা [email protected] ঠিকানায় ই–মেইল করা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় : ২০ নভেম্বর ২০২২, বিকাল ৫টা পর্যন্ত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা