প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৫ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪২ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি পদ্মা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার পদে ২৫০ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।
পদের নাম : ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার
পদসংখ্যা : ২৫০
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো আর্থিক প্রতিষ্ঠানের সেলস বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সদ্য স্নাতক/স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৭ বছর।
চাকরির ধরন : চুক্তিভিত্তিক
কর্মস্থল : ঢাকা মেট্রো/খুলনা মেট্রো/চট্টগ্রাম মেট্রো-চট্টগ্রাম, লোহাগাড়া ও কেরানিহাট/বৃহত্তর ময়মনসিংহ/বৃহত্তর কুমিল্লা/চাঁদপুর/বৃহত্তর পটুয়াখালী
বেতন-ভাতা : আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ছবিসহ পূর্ণাঙ্গ সিভি (সফট কপি) [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে। সাবজেক্টে ‘Branch Relationship Officer’ ও পছন্দের কর্মস্থল উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময় : ১০ মার্চ ২০২৪।