× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি পাসে চাকরি দেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৫ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৩ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি- সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি- সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নবর্ণিত পদসমূহের জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


১. পদের নাম : সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 

পদসংখ্যা : ১৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চাকরির ধরন : অস্থায়ী 

বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)


২. পদের নাম : অফিস সহায়ক  

পদসংখ্যা : ১০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ১৮-৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চাকরির ধরন : অস্থায়ী

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০


৩. পদের নাম : ক্যাশ সরকার

পদসংখ্যা :

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চাকরির ধরন : অস্থায়ী 

বেতন : ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)


যেসকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না : ক্রমিক ১নং পদের জন্য নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, বরিশাল ও ভোলা।

ক্রমিক ২ ও ৩নং পদের জন্য মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ফরিদপুর, জামালপুর, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, বরিশাল ও হবিগঞ্জ।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ক্রমিক ১নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা এবং ক্রমিক ২ ও ৩নং পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ : ৭ মার্চ ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা