× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ রিসার্চ ফেলো নেবে

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৫:৩১ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১৬:১৩ পিএম

বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ রিসার্চ ফেলো নেবে

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। 

বিসিএসআইআর পোস্ট ডক্টরাল ফেলোশিপ : কেমিস্ট্রি/এপ্লাইড কেমিস্ট্রি-২টি, মাইক্রোবায়োলজি-১টি, নিউট্রিশন এন্ড ফুড সাইন্স-১টি 

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান/প্রযুক্তি সংক্রান্ত সংশ্লিষ্ট  বিষয়ে পিএইচডি ডিগ্রি (শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট প্রাপ্ত প্রার্থীগণ গ্রহণযোগ্য বিবেচিত হবেন না। 

বয়সসীমা নির্ধারিত নেই। মাসিক ভাতা ৫৫,০০০ টাকা।

ড. কুদরত-এ-খুদা ডক্টরাল বিষয়ে ফেলোশিপ : কেমিস্ট্রি-২টি, এপ্লাইড কেমিস্ট্রি-১, মাইক্রোবায়োলজি-১টি, নিউট্রিশন এন্ড ফুড সাইন্স-১টি, ম্যাটেরিয়াল এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং-১টি।

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট  বিষয়ে পিএইচডি ডিগ্রির জন্য নিবন্ধনকৃত (শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট প্রাপ্ত প্রার্থীগণ গ্রহণযোগ্য বিবেচিত হবেন না)

বয়সসীমা : ২৫.০৩.২০২০ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর। মাসিক ভাতা ৪০,০০০ টাকা।

প্রফেসর নুরুল আফসার খান পোস্ট গ্রাজুয়েট ফেলোশিপ : কেমিস্ট্রি- ৪টি, এপ্লাইড কেমিস্ট্রি-১টি, ফার্মেসি-২টি, বায়োকেমিস্ট্রি এন্ড মালিকুলার বায়োলজি-১টি, নিউট্রিশন এন্ড ফুড সাইন্স-১, ইইই-১টি।

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট  বিষয়ে এমফিল/এমএস ডিগ্রি  (শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট প্রাপ্ত প্রার্থীগণ গ্রহণযোগ্য বিবেচিত হবেন না)

বয়সসীমা : ২৫.০৩.২০২০ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর। মাসিক ভাতা ৩৫,০০০ টাকা।

প্রফেসর মফিজ উদ্দিন আহমেদ স্মৃতি ফেলোশিপ : কেমিস্ট্র-২টি, এপ্লাইড কেমিস্ট্রি-১টি, বায়োকেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি এন্ড মালিকুলার বায়োলজি-১টি,  নিউট্রিশন এন্ড ফুড সাইন্স-১টি, জিওলজি-১টি, জিওলজি এন্ড মাইনিং-১টি, পরিবেশ বিজ্ঞান-১টি।

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট  বিষয়ে থিসিস গ্রুপে মাস্টার্স ডিগ্রি (শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট প্রাপ্ত প্রার্থীগণ গ্রহণযোগ্য বিবেচিত হবেন না)

বয়সসীমা : ২৫.০৩.২০২০ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর। মাসিক ভাতা ৩৫,০০০ টাকা।

ড. আব্দুল্লাহ আল-মুতি শরফুদ্দিন স্মৃতি ফেলোশিপ : কেমিস্ট্রি-৩টি, এপ্লাইড কেমিস্ট্রি-১টি, মাইক্রোবায়োলজি-১টি, ফার্মেসি-১টি, নিউট্রিশন এন্ড ফুড সাইন্স-১, পরিবেশ বিজ্ঞান-২টি।

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট  বিষয়ে থিসিস গ্রুপে মাস্টার্স  ডিগ্রি (শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট প্রাপ্ত প্রার্থীগণ গ্রহণযোগ্য বিবেচিত হবেন না)

বয়সসীমা : ২৫.০৩.২০২০ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর। মাসিক ভাতা ৩৫,০০০ টাকা।


আবেদনপত্রের নির্ধারিত ফরম বিসিএসআইআর সচিবালয় হতে অথবা  www.bcsir.gov.bd  থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। 

বিসিএসআইআর-এর নির্ধারিত ছকে গবেষণা প্রস্তাব, গবেষণা তত্ত্বাবধায়কের স্বাক্ষর (প্রযোজ্য ক্ষেত্রে) সহ জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত), শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি ও বিভিন্ন পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্মনিবন্ধন কার্ডের সত্যায়িত অনুলিপি এবং সচিব, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ঢাকা-এর অনুকূলে ৩০০/- (তিনশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে সচিব, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ড. কুদরাত-এ-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫ এই ঠিকানায় আগামী ২৮.১১.২০২২ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনকারী কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এবং ফেলো নির্বাচিত হলে ‘বিসিএসআইআর-এর গবেষণা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক ও পূর্ণ মেয়াদে কাজের জন্য কর্মস্থল থেকে মুক্ত করতে আপত্তি নেই’ এই মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

বিসিএসআইআর-এর কোনো ফেলোশিপ চাকরি হিসেবে গণ্য হবে না এবং ফেলোশিপের অধীনে কর্মরত থাকলে কোনো ফেলোকে কোনো প্রকার ছুটি প্রদান করা যাবে না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা