× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন ১ লাখ ৩৩ হাজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৯:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ইন্টারন্যাশনাল লিয়াজোঁ অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ইন্টারন্যাশনাল লিয়াজোঁ অফিসার—এইচএমপিও/এইচওআইও

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ডেটাবেজ অ্যান্ড ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। ইমিগ্রেশন/আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী/অ্যানালিটিক্যাল/তদন্তে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। বাংলা, ইংরেজি ও সিলেটি ভাষায় সাবলীল হতে হবে। ঢাকার বাইরে ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম, স্থায়ী

কর্মস্থল: ঢাকা

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা

বেতন: মাসিক বেতন ১,৩৩,৯১৫ টাকা

সুযোগ-সুবিধা: ছুটি, মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, সপ্তাহে দুই দিন ছুটি, ভ্রমণসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ ফেব্রুয়ারি ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা