× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি বিপণন অধিদপ্তর একাধিক পদে জনবল নেবে

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১৭:০৮ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১৭:২২ পিএম

কৃষি বিপণন অধিদপ্তর একাধিক পদে জনবল নেবে

কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার রাজস্ব খাতভুক্ত মাঠ বাজার পরিদর্শক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোকবল চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না

আবেদনকারীদের এই লিংকে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে জানা যাবে। 

পদ : মাঠ বাজার পরিদর্শক

পদসংখ্যা : ১১

গ্রেড : ১২তম 

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কৃষিতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

 

পদ : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা :
যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। সাঁটলিপিতে ইংরেজি বাংলায় সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) যথাক্রমে ৮০ ৫০; কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি বাংলায় সর্বনিম্ন (প্রতি মিনিটে) যথাক্রমে ৩০ ২৫ শব্দ থাকতে হবে।
বয়স : ১৮-৩০ বছর
গ্রেড : ১৩

পদ : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ১২
যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি বাংলায় সর্বনিম্ন (প্রতি মিনিটে) যথাক্রমে ২০ ২০ শব্দ থাকতে হবে।
বয়স : ১৮-৩০ বছর
গ্রেড : ১৬

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না : ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা পটুয়াখালী। তবে এতিম এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়স : নভেম্বর ২০২২ তারিখের মধ্যে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।


আবেদনের শেষ সময় : ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২২, বিকাল পাঁচটা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন অথবা [email protected] মেইলে।



 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা